৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)

৪৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদের বিপরীতে বিগত ১০ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত মোট ২০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে ৩ লাখ ১২ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং এর মোট নম্বরের মধ্যে ১০০ নম্বর সাধারণ বিষয়ের ওপর এবং বাকি ১০০ নম্বর সংশ্লিষ্ট সাবজেক্টিভ বিষয়ের ওপর বরাদ্দ ছিল।

পূর্ণমান: 100
প্রশ্ন: 18
সময়: 120মি.
1 বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভুমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

রসায়ন
পদার্থ বিজ্ঞান
অর্থনীতি
ইসলামী শিক্ষা
ব্যাখ্যা:

ভাষা আন্দোলনের সূচনালগ্নে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'-এর প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

2 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

২৬ মার্চ
২১ ফেব্রুয়ারী
১৬ ডিসেম্বর
৫ আগস্ট
ব্যাখ্যা:

বাংলাদেশের জাতীয় দিবস হলো ২৬ মার্চ। ১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘোষণা করা হয়। অন্যদিকে, ১৬ ডিসেম্বর 'বিজয় দিবস' এবং ২১ ফেব্রুয়ারি 'শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।

3 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

আয়নাঘর কী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

স্বচ্ছ কামরা
পরিবেশ বান্ধব কৃষিকাজ
গোপন কারাগার
একটি হলিউড মুভি
ব্যাখ্যা:

আয়নাঘর হলো বাংলাদেশে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (DGFI) একটি গোপন আটক কেন্দ্র, যেখানে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বিচারবহির্ভূতভাবে আটকে রাখা হতো বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এটি বিশেষভাবে জনসমক্ষে আসে।

4 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

বাক-স্বাধীনতার অধিকার
শিক্ষার অধিকার
সভা সমাবেশের অধিকার
ধর্মচর্চার অধিকার
ব্যাখ্যা:

বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (অনুচ্ছেদ ২৭ থেকে ৪৪) মৌলিক অধিকারসমূহের বর্ণনা রয়েছে। সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলোর মধ্যে বাক-স্বাধীনতা (অনুচ্ছেদ ৩৯), সভা-সমাবেশের অধিকার (অনুচ্ছেদ ৩৭) এবং ধর্মচর্চার অধিকার (অনুচ্ছেদ ৪১) অন্তর্ভুক্ত রয়েছে। তবে 'শিক্ষার অধিকার' সরাসরি মৌলিক অধিকার হিসেবে অনুচ্ছেদ ২৬-৪৪ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, যদিও ১৭ অনুচ্ছেদে অবৈধ্য ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

5 বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

হাকিম আজমল খান
শেরে বাংলা এ, কে. ফজলুল হক
স্যার সলিমুল্লাহ
স্যার আব্দুর রহিম
ব্যাখ্যা:

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর পূর্ব বাংলার ক্ষতিপূরণ হিসেবে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। ১৯১২ সালের ৩১ জানুয়ারি ব্রিটিশ ভারতের Viceroy লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরে এলে স্যার সলিমুল্লাহ-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো দাবি পেশ করেন এবং দেনদরবার করেন।

6 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

Parliament
National Parliament
Legislature
The House of the Nation
ব্যাখ্যা:

বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী এবং সংবিধানের ইংরেজি পাঠে জাতীয় সংসদের আনুষ্ঠানিক ইংরেজি নাম হলো 'The House of the Nation'

7 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

Generalized System of Preference
Global System of Positioning
Global Strategic Partnership
Government Support Program
ব্যাখ্যা:

GSP এর পূর্ণ রূপ হলো Generalized System of Preference। এটি উন্নত দেশসমূহ কর্তৃক উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোকে তাদের পণ্যের ওপর শুল্কমুক্ত বা হ্রাসকৃত শুল্ক সুবিধা প্রদানের একটি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা।

8 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

দ্বি-স্তর বিশিষ্ট সংসদ
সংসদের আসন বৃদ্ধি
সংরক্ষিত নারী আসন বাতিল
পি আর (PR) চালু করা
ব্যাখ্যা:

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও সংসদীয় গণতন্ত্রের সংস্কারে যেসকল প্রস্তাব সামনে এসেছে, তার মধ্যে অন্যতম হলো আইনসভাকে আরও প্রতিনিধিত্বমূলক ও কার্যকর করার জন্য দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (Bicameral Parliament) চালুর প্রস্তাব।

9 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথম কে অবস্থান করেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
প্রধান উপদেষ্টা
প্রধান বিচারপতি
ব্যাখ্যা:

বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। তাই ক্রমানুসারে সর্ব প্রথম অবস্থানে তিনি থাকেন। এরপরে ক্রমানুসারে প্রধানমন্ত্রী ও স্পিকারের অবস্থান।

💡 মনে রাখার টেকনিক: প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী রাষ্ট্রপতি, তাই ওয়ারেন্ট অব প্রেসিডেন্সেও তিনি সবার শীর্ষে (১ম)।
10 বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

বিচারপতি সাত্তার
বিচারপতি সায়েম
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
বিচারপতি হামদুর রহমান
ব্যাখ্যা:

১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন।

11 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

সিলেট
চট্টগ্রাম
মৌলভীবাজার
পঞ্চগড়
ব্যাখ্যা:

বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত (বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলায়)। বাংলাদেশের মোট চা বাগানের অর্ধেকের বেশি এই জেলাতেই রয়েছে।

12 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ঢাকা বিশ্ববিদ্যালয়
রংপুর বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা:

বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৬ জুলাই তিনি পুলিশের গুলিতে শহীদ হন।

13 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

তথ্য মন্ত্রণালয়
প্রেস কাউন্সিল
বিটিআরসি
বাংলাদেশ টেলিভিশন
ব্যাখ্যা:

বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রণ, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং হলুদ সাংবাদিকতা রোধে গঠিত দেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল

💡 মনে রাখার টেকনিক: টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ করে বিটিআরসি, আর প্রেস ও সংবাদপত্রের নিয়ামক হলো প্রেস কাউন্সিল।
14 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

Demographic Dividend বলতে কী বুঝায়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

শিশু মৃত্যুহার হ্রাস
জন্মহার শূনের কোটায় আনা
জনসংখ্যার অধিকাংশ বেকার
কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
ব্যাখ্যা:

Demographic Dividend বা জনমিতিক লভ্যাংশ বলতে বোঝায় কোনো দেশের মোট জনসংখ্যার অনুপাতে কর্মক্ষম বয়সগোষ্ঠীর (১৫ থেকে ৬৪ বছর বয়সীরা) সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাওয়া।

15 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ইন্দো-আর্য
দ্রাবিড়
অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা)
তিব্বত-বর্মী
ব্যাখ্যা:

ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা) ভাষা পরিবারভুক্ত। তাদের মাতৃভাষার নাম 'সাঁওতালি', যার নিজস্ব লিপি আছে যার নাম 'অলচিকি'।

16 বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ায় পূর্বে কোন্ ভূমিকায় ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ব্যাখ্যা:

লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইয়নটাউনের যুদ্ধে তিনি মার্কিন ও ফরাসি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন।

17 বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংঘটনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

মুসলিম লীগ
সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস
আর.এস.এস.
জমিয়তে-ই-হিন্দ
ব্যাখ্যা:

আশিস নন্দী, শশী থারুর প্রমুখ পন্ডিত ও লেখকের মতে ভারতীয় উপমহাদেশে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা বা বীজ বপনকারী রাজনৈতিক সংগঠন হলো মুসলিম লীগ (১৯০৬ সালে প্রতিষ্ঠিত)। পরবর্তীতে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে এটি দাপ্তরিক রূপ নেয়।

18 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়" এই ঐতিহাসিকের নাম কি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

এন্থনি মাসকারেনহাস
লরেঞ্চ জিরিং
লরেঞ্চ লিফশূলজ্
হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা:

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ লরেন্স জিরিং (Lawrence Ziring) বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এই ঐতিহাসিক মন্তব্যটি করেছিলেন।

💡 মনে রাখার টেকনিক: 'জিরিং' মানে রিং বা চক্র; বাংলাদেশের রাজনীতি ব্যক্তির 'রিং' বা কেন্দ্রেই ঘোরে!