১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভুমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?
ভাষা আন্দোলনের সূচনালগ্নে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'-এর প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
- তমুদ্দুন মজলিস ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর 'পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?' নামক পুস্তিকা প্রকাশ করে।
- অধ্যাপক আবুল কাশেম ভাষা আন্দোলনে অনন্য অবদান রাখেন।