৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)

৪৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদের বিপরীতে বিগত ১০ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত মোট ২০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে ৩ লাখ ১২ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং এর মোট নম্বরের মধ্যে ১০০ নম্বর সাধারণ বিষয়ের ওপর এবং বাকি ১০০ নম্বর সংশ্লিষ্ট সাবজেক্টিভ বিষয়ের ওপর বরাদ্দ ছিল।

পূর্ণমান: 100
প্রশ্ন: 2
সময়: 120মি.
1 ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা ও ভূ-রাজনৈতিক গুরুত্ব

নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

নাগাল্যান্ড
মিজোরাম
মেঘালয়
আসাম
ব্যাখ্যা:

ভারতের মোট ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। প্রদত্ত অপশনগুলোর মধ্যে নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই।

2 ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ

চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী, চীন বা তিব্বতে কী নামে পরিচিত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ইয়াংসি
লিজিয়াং
হয়াইলি
ইয়ারলাং সাংপো
ব্যাখ্যা:

চীন বা তিব্বত অঞ্চলে ব্রহ্মপুত্র নদ 'ইয়ারলাং সাংপো' (Yarlung Tsangpo) নামে পরিচিত। অরুণাচল প্রদেশে প্রবেশের পর এটি 'সিয়াং' এবং পরবর্তীতে আসামে 'ব্রহ্মপুত্র' নাম ধারণ করেছে।