বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?
বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (ECNEC)। প্রধানমন্ত্রী এই কমিটির সভাপতি। ECNEC দেশের সকল বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন করে থাকে।
জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC) দেশের সর্বোচ্চ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। প্রধানমন্ত্রী এর সভাপতি। ECNEC হলো NEC-এর একটি উপ-কমিটি, যা মূলত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন তদারকি করে। পরিকল্পনা কমিশন বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ থেকে আসা প্রকল্প প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে ECNEC-এর অনুমোদনের জন্য পেশ করে। অর্থ মন্ত্রণালয় সরকারের আর্থিক নীতি ও বাজেট প্রণয়নে প্রধান ভূমিকা পালন করে।