দুইটি পূরক কোণের অনুপাত ৩ : ৭ হলে ছোট কোণটির মান কত?
দুটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে তাদেরকে পূরক কোণ বলে। অনুপাত দেওয়া আছে ৩ : ৭। অনুপাত দুটির যোগফল = ৩ + ৭ = ১০। ছোট কোণটি হবে: ৯০° এর (৩/১০) অংশ = ৯০° × (৩/১০) = ২৭°।
জ্যামিতির কোণ সম্পর্কিত ধারণা (Complementary and Supplementary angles) বিসিএস এবং ব্যাংক জব পরীক্ষায় নিয়মিত আসে। পূরক কোণ ৯০° এবং সম্পূরক কোণ ১৮০°—এই বেসিকটি সবসময় মনে রাখতে হবে।