চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।
বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক
বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন
'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]
বাংলাদেশের কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা- [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]
বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]
In which district 'Ratargul Swamp Forest' is located? [পেট্রোবাংলা - সহকারী ব্যবস্থাপক (জেনারেল)]
Environmental Refugee কারা? [বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (মেডিক্যাল অফিসার)]
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়? [মন্ত্রীপরিষদ বিভাগ (কম্পিউটার অপারেটর)]
পদ্মা নদী ও যমুনা নদী রাজবাড়ী জেলার গোয়ালন্দে (মতান্তরে আরিচায়) এসে পরস্পরের সাথে মিলিত হয়েছে এবং পরবর্তীতে যৌথধারা হিসেবে মেঘনার সাথে মিশেছে।
সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? [মন্ত্রীপরিষদ বিভাগ (কম্পিউটার অপারেটর)]
সুন্দরবনের পূর্ব সীমানা নির্দেশ করে বলেশ্বর নদী। ভৌগোলিক অবস্থান অনুযায়ী সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল ও পূর্বে বলেশ্বর নদী অবস্থিত।
একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
সঠিক উত্তর খ (২০-২৫%)। পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য যেকোনো দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক, যদিও বাংলাদেশের ভৌগোলিক আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ এর চেয়ে কম।
বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
বাংলাদেশের অন্যতম প্রধান নদী কর্ণফুলির উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। নদীটি পার্বত্য চট্টগ্রামের লংগদু দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী, চীন বা তিব্বতে কী নামে পরিচিত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
চীন বা তিব্বত অঞ্চলে ব্রহ্মপুত্র নদ 'ইয়ারলাং সাংপো' (Yarlung Tsangpo) নামে পরিচিত। অরুণাচল প্রদেশে প্রবেশের পর এটি 'সিয়াং' এবং পরবর্তীতে আসামে 'ব্রহ্মপুত্র' নাম ধারণ করেছে।
নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
ভারতের মোট ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। প্রদত্ত অপশনগুলোর মধ্যে নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই।