পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়?
পদ্মা নদী ও যমুনা নদী রাজবাড়ী জেলার গোয়ালন্দে (মতান্তরে আরিচায়) এসে পরস্পরের সাথে মিলিত হয়েছে এবং পরবর্তীতে যৌথধারা হিসেবে মেঘনার সাথে মিশেছে।
নদী সঙ্গম: বাংলাদেশের নদী ব্যবস্থার মিলনস্থলগুলো BCS পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। পদ্মা ও যমুনা মিলিত হয়ে 'পদ্মা' নামেই মাদারীপুর ও চাঁদপুর হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে। চাঁদপুরে পদ্মা ও মেঘনার মিলন ঘটে।