সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
সুন্দরবনের পূর্ব সীমানা নির্দেশ করে বলেশ্বর নদী। ভৌগোলিক অবস্থান অনুযায়ী সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল ও পূর্বে বলেশ্বর নদী অবস্থিত।
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। ১৯৯৭ সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এর আয়তন প্রায় ৬,০১৭ বর্গকিলোমিটার (বাংলাদেশ অংশে)।