১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানী বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে?
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর বিখ্যাত প্রতিবেদনটি ব্রিটিশ দৈনিক পত্রিকা 'ডেইলি টেলিগ্রাফ'-এ প্রকাশিত হয়। তার এই প্রতিবেদনের শিরোনাম ছিল 'ট্যাংক ক্রাশ রিভল্ট ইন ঢাকা'।
- সাইমন ড্রিং ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে উপস্থিত একমাত্র বিদেশি টেলিভিশন সাংবাদিক।
- তিনি তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেল (বর্তমান রূপসী বাংলা) থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় সংঘটিত গণহত্যার চিত্র তুলে ধরেছিলেন।