মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?
মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর ভারতের কলকাতার ৮ থিয়েটার রোডে অবস্থিত ছিল। এখান থেকেই মূলত রুটিন মাফিক প্রশাসনিক ও যুদ্ধ পরিচালনার সকল কার্যক্রম পরিচালিত হতো।
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে (বর্তমান মুজিবনগর)।
- মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী।