একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে?
ধري, বর্গের বাহুর দৈর্ঘ্য x, তবে ক্ষেত্রফল = x²। বাহুর দৈর্ঘ্য তিনগুণ অর্থাৎ 3x হলে, নতুন ক্ষেত্রফল হবে (3x)² = 9x²। অর্থাৎ ক্ষেত্রফল পূর্বের তুলনায় ০৯ গুণ হবে।
জ্যামিতির ক্ষেত্রফল ও আয়তন সংক্রান্ত পরিবর্তনে এই শর্টকাটটি সর্বজনীন। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল ৪ গুণ হয়, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন ৮ গুণ হয়—এই কনসেপ্টগুলো BCS-এ খুব আসে।