10x এবং 10y এর গ.সা.গু কত?
এখানে দুটি বীজগণিতীয় রাশি হলো 10x এবং 10y। গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) নির্ণয়ের সময় রাশি দুটির সাধারণ উৎপাদক বা কমন অংশটি নিতে হয়। এখানে সংখ্যা দুটির মধ্যে সাধারণ হলো 10 এবং চলক দুটির মধ্যে কোনো কমন অংশ নেই। সুতরাং নির্ণয়ে গ.সা.গু হলো 10।
বীজগণিতীয় রাশির গ.সা.গু ও ল.সা.গু বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক পরীক্ষার মানসিক দক্ষতা ও গাণিতিক অংশে প্রায়ই আসে। গ.সা.গু এর ক্ষেত্রে কমন উৎপাদক এবং ল.সা.গু এর ক্ষেত্রে কমন ও আনকমন সব উৎপাদকের সর্বোচ্চ ঘাত নিতে হয়।