Demographic Dividend বলতে কী বুঝায়?
Demographic Dividend বা জনমিতিক লভ্যাংশ বলতে বোঝায় কোনো দেশের মোট জনসংখ্যার অনুপাতে কর্মক্ষম বয়সগোষ্ঠীর (১৫ থেকে ৬৪ বছর বয়সীরা) সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাওয়া।
- জাতিসংঘের মতে, কোনো দেশে যদি ১৫-৬৪ বছর বয়সী জনসংখ্যা মোট জনসংখ্যার ৬০% এর বেশি হয়, তবে তাকে জনমিতিক লভ্যাংশ বলে।
- বাংলাদেশ বর্তমানে এই জনমিতিক লভ্যাংশের সোনালী সময় পার করছে।