যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?
গাড়ীর গতিশক্তি (Kinetic Energy) E = ½mv2, যেখানে m হলো ভর এবং v হলো গতি। যদি গতি দ্বিগুণ করা হয় (v → 2v), তবে নতুন গতিশক্তি হবে E' = ½m(2v)2 = ½m(4v2) = 4 × (½mv2) = 4E। অর্থাৎ, গতিশক্তি পূর্বের গতিশক্তির ৪ গুণ হবে।
পরীক্ষার বিশেষ ব্রড নোট: পদার্থবিজ্ঞানের বলবিদ্যা (Mechanics) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র। গতিশক্তি, ভরবেগ (momentum) এবং এদের সাথে গতির সম্পর্ক প্রায়শই পরীক্ষায় আসে। ভরবেগ p = mv, তাই গতি দ্বিগুণ হলে ভরবেগও দ্বিগুণ হবে।