নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারির শহিদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে?
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো (UNESCO) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তাদের ৩০তম সাধারণ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- ইউনেসকোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।