'তিনি কথা বললেন না।'- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
'তিনি কথা বললেন না।' বাক্যটিতে না-বোধক বা নেতিবাচক প্রকাশ রয়েছে। এর ভাব বা অর্থ অপরিবর্তিত রেখে অস্তিবাচক (হ্যাঁ-বোধক) রূপ হবে 'তিনি চুপ করে থাকলেন।' কারণ কথা না বলা মানেই হলো চুপ করে থাকা।
- বাক্যের রূপান্তর করার সময় অর্থের পরিবর্তন না ঘটিয়ে পদের রূপ পরিবর্তন করতে হয়।
- নেতিবাচক বাক্যকে অস্তিবাচকে রূপান্তরের সময় বিপরীতার্থক শব্দের সাহায্য নিতে হয়।