জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?
জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতিটি প্রথম ১৯৯২ সালের রিও-ঘোষণায় (জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন বা আর্থ সামিট) আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল। এই নীতিটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দেশগুলোর সাধারণ দায়িত্বের কথা বললেও, তাদের ভিন্ন ভিন্ন সক্ষমতা ও ঐতিহাসিক অবদানের ভিত্তিতে দায়িত্বের পার্থক্য নির্দেশ করে।
- রিও ঘোষণা (Rio Declaration on Environment and Development): ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত 'জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন' (UNCED) বা 'আর্থ সামিট'-এ এটি গৃহীত হয়।
- এই সম্মেলনে এজেন্ডা ২১ (Agenda 21), বন নীতি বিবৃতি (Forest Principles) এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) ও জীববৈচিত্র্য কনভেনশন (Convention on Biological Diversity) স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
- CBDR নীতিটি UNFCCC-এর মূল ভিত্তিগুলোর একটি, যা উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়িত্বের বিভাজনকে স্বীকৃতি দেয়।