বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হলো তৈরি পোশাক রপ্তানী। এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম খাত এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস।
পরীক্ষার বিশেষ ব্রড নোট: বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প (RMG - Ready-Made Garments) থেকে। এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য ইত্যাদি রপ্তানি আয়ের অন্যান্য উৎস। তবে তৈরি পোশাকের আধিপত্যই সর্বাধিক।