Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের ______ অনুচ্ছেদ লংঘনের কারনে।
Habeas Corpus (বন্দী প্রদর্শন) রিট সংবিধানের ৩৩ অনুচ্ছেদ লংঘনের কারণে দায়ের করা হয়। ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, গ্রেফতারকৃত বা আটককৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই অধিকার লংঘিত হলে Habeas Corpus রিট দায়ের করা যায়।
বাংলাদেশের সংবিধানে ৫ ধরনের রিট রয়েছে: Habeas Corpus (বন্দী প্রদর্শন), Mandamus (পরমাদেশ), Prohibition (নিষেধাজ্ঞা), Certiorari (উৎপ্রেষণ) এবং Quo Warranto (অধিকার পৃচ্ছা)। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এই রিটগুলো জারি করতে পারে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ আইনের আশ্রয় লাভের অধিকার, ৩২ অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার এবং ৩৪ অনুচ্ছেদ জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ নিয়ে আলোচনা করে। এই মৌলিক অধিকারগুলো সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত আছে।