GHz কিসের একক?
GHz (গিগাহার্টজ) হলো প্রসেসরের ক্লক স্পিড পরিমাপের একক। এটি নির্দেশ করে প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল সম্পন্ন করতে পারে। যত বেশি GHz, প্রসেসর তত দ্রুত কাজ করে।
কম্পিউটারের কর্মক্ষমতা পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহৃত হয়। যেমন: মেমরির আকার পরিমাপ করা হয় বাইট (Byte), কিলোবাইট (KB), মেগাবাইট (MB), গিগাবাইট (GB), টেরাবাইট (TB) ইত্যাদিতে। তথ্য স্থানান্তরের গতি পরিমাপ করা হয় বিট প্রতি সেকেন্ড (bps), কিলোবিট প্রতি সেকেন্ড (Kbps), মেগাবিট প্রতি সেকেন্ড (Mbps) ইত্যাদিতে। প্রসেসরের গতি (ক্লক স্পিড) হার্টজ (Hz), মেগাহার্টজ (MHz) বা গিগাহার্টজ (GHz) এককে প্রকাশ করা হয়।