চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।
বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক
বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন- [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]
বাংলাদেশের সংবিধানের নাম কি? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
সঠিক উত্তর ক (বাংলাদেশের সংবিধান)। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত সংবিধানের আনুষ্ঠানিক নাম হলো "বাংলাদেশের সংবিধান"।
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
সঠিক উত্তর ঘ (৩৯)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এটি নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার।
বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]
বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (অনুচ্ছেদ ২৭ থেকে ৪৪) মৌলিক অধিকারসমূহের বর্ণনা রয়েছে। সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলোর মধ্যে বাক-স্বাধীনতা (অনুচ্ছেদ ৩৯), সভা-সমাবেশের অধিকার (অনুচ্ছেদ ৩৭) এবং ধর্মচর্চার অধিকার (অনুচ্ছেদ ৪১) অন্তর্ভুক্ত রয়েছে। তবে 'শিক্ষার অধিকার' সরাসরি মৌলিক অধিকার হিসেবে অনুচ্ছেদ ২৬-৪৪ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, যদিও ১৭ অনুচ্ছেদে অবৈধ্য ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের ______ অনুচ্ছেদ লংঘনের কারনে। [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]
Habeas Corpus (বন্দী প্রদর্শন) রিট সংবিধানের ৩৩ অনুচ্ছেদ লংঘনের কারণে দায়ের করা হয়। ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, গ্রেফতারকৃত বা আটককৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই অধিকার লংঘিত হলে Habeas Corpus রিট দায়ের করা যায়।
বাংলাদেশের সংবিধান কার্যকর হয়- [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]
বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে কার্যকর হয়।